Responsive Ads Here
AD BANNER

Friday, April 26, 2019

গণফোরামের কাউন্সিলে মোকাব্বির খান



দলীয় নির্দেশ অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া গণফোরামের মোকাব্বির খান আজ শুক্রবার দলের কাউন্সিলে অংশ নিয়েছেন। সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত দলটির কাউন্সিলে তিনি অংশ নেন। কাউন্সিলে সভাপতিত্ব করছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান গত ২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন। মোকাব্বির খানের জন্য নিজের দরজা বন্ধ বলেছিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তবে দলের বিশেষ কাউন্সিলে মোকাব্বির খান আজ উপস্থিত রয়েছেন।

আজ কাউন্সিলে কামাল হোসেনের তিন আসন পরই মঞ্চে বসেন মোকাব্বির খান। এর আগে দলের আরেক সদস্য সুলতান মনসুর দলের সিদ্ধান্ত অমাণ্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় তাঁকে বহিষ্কার করে গণফোরাম। তবে মোকাব্বিরের বিষয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।